ঢাকা, শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

রাজবাড়ীর গোয়ালন্দে বিষ দিয়ে অসহায় কৃষকের ৩ শত হাঁস মারার অভিযোগ

ads

রাজবাড়ী জেলার গোয়ালন্দে বিষ দিয়ে  অসহায় এক কৃষকের ৩ শতাধিক ক্যাম্বেল জাতের হাঁস  মারার অভিযোগ উঠেছে স্থানীয় মো.সাত্তার(৬০) এর বিরুদ্ধে।  সে গোয়ালন্দ  উপজেলার নতুনপাড়া এলাকার বাসিন্দা তিনি মোঃ মান্নান ওরফে ঠান্ডু (৫০)এর ম্যানেজার।  সোমবার ৬ এপ্রিল  উপজেলার উজানচর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড  নতুন পাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে। 


অভিযোগ সূত্রে জানা যায়,  মান্নান ওরফে  ঠান্ডুর লিজ নেওয়া জলাশয়ে গত কাল ৫ এপ্রিল দিবাগত রাতে বিষ প্রয়োগ করে রাতে মাছ ধরেন। বিবাদীদয়ের জমির পাশাপাশি আমাদের দু জনের পুকুর  রয়েছে।কিন্তু পাশেই আমার হাঁসের খামার তারা আমাকে একবারও অবগতি করেন নাই । অবগত না করায়, প্রতিদিনের ন্যায় সকাল ৮ ঘটিকার সময় আমি আমার হাঁসের খামার থেকে হাঁস  ছেড়ে দেই। পরক্ষেণে  বিষ প্রয়োগকৃত পানি থাকা বিষাক্ত মাছ খেয়ে আমার প্রায় ৩শতাধিক হাঁস মারা যায়। এতে আমার প্রায় ৭ লক্ষ টাকা ক্ষতি সাধন হয়েছে।


এ বিষয়ে অভিযুক্ত ছাত্তার মুঠোফোনে জানান, আমরা পুকুরে মাছ ধরার জন্য অক্সিজেন ব্যবহার করেছিলাম। সেটিতে কখনো হাঁস মারা যাওয়ার কথা না। হাঁস গুলো কিভাবে মারা গেল সেটি আমাদের জানা নেই। এ বিষয়ে হাঁসের মালিক সামসু মোল্লা আমাদের কোন কিছু জানে নাই। 


এ বিষয়ে অভিযুক্ত মান্নান ওরফে  ঠান্ডু মুঠোফোনে জানান, আমার পুকুর তো আমি দেখাশোনা করি না দেখাশোনা করে সত্তার। পুকুরে মাছ ধরার জন্য গ্যাস ট্যাবলেট ব্যবহার করেছিল আরো দুদিন আগে। তার হাঁস মারা গিয়েছে কিভাবে তা তো আমি জানিনা। 


এ বিষয়ে শামসু মোল্লা জানান,, আমি ঋণ নিয়ে  করে ধার দেনা হয়ে  হাস কিনেছিলাম। সাত্তার পরিকল্পিতভাবে পুকুরে বিষ দিয়ে আমার হাঁস গুলোকে মেরে ফেলছে। ওরা পুকুরে বিষ দেবে সেটা আমাকে বলতে পারতো। তারা সেটা না বলে পুকুরে বিষ প্রয়োগ করেছে।সেই বিষ খেয়ে মাছ মরে ভেসে উঠেছে। সেই মরা মাছ খেয়ে  আমার হাঁস মারা গিয়েছে। এতে আমার৭ থেকে ৯ লাখ টাকা ক্ষতি হয়েছে। আমি  এই ক্ষতিপূরণ চাই। 


এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত)মোঃ রাশিদুল ইসলাম জানান,, এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত কাজ শুরু করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

ads
ads
ads

Our Facebook Page